1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত থাকবে: অর্থমন্ত্রীর ঘোষণা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির খুচরা দাম ও করহার আগের বছরের ন্যায় অপরিবর্তিত রাখা হবে। অর্থাৎ নতুন অর্থবছরে বিড়ির বিক্রয়মূল্যে কোনো পরিবর্তন আনা হবে না।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এর প্রশ্নে এই তথ্য দেন তিনি। রাশেদা বেগম হীরা জানতে চেয়েছিলেন, কেন্দ্রীয়ভাবে তামাকপণ্যে ভ্যাট ১৫ শতাংশ ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ প্রয়োগ করা রয়েছে; এর মধ্যে কি অতিরিক্ত সুনির্দিষ্ট শুল্ক বা সম্পূরক শুল্ক আরোপ করে বিড়ির খুচরা মূল্য বাড়ানোর পরিকল্পনা আছে কি না।

প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী পরিষ্কার করেন যে, সে ধরনের কোনো পরিবর্তন করা হয়নি এবং বাজেটে বিড়ির দাম ও করহার পূর্বাবস্থায় বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন অর্থবছরে গ্রাহক পর্যায়ে বিড়ির মূল্য বৃদ্ধি হবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo