1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন নো-ম্যান্স ল্যান্ডে, খাবার-আশ্রয়ের অভাবে ভোগান্তি প্রধানমন্ত্রীর নির্দেশে ফ্রিল্যান্সিং আয় থেকে উৎসে কর বাতিল, কাটা টাকা ফেরত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শূন্যরেখায় আটকা ২৮ জন, বিজিবি ঠেকাল নয়াদিল্লির হোটেল আগুনে কুমিল্লার নুরুল আমিন সোহাগের মৃত্যু, বোন-ভগ্নিপতি আশঙ্কাজনক দুই দায়িত্ব একসঙ্গে পালনে কোনও জটিলতা নেই: খলিলুর রহমান প্রধানমন্ত্রীর নির্দেশে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন দিল্লি হোটেল আগুনে বাংলাদেশি নিহত: হাইকমিশন প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তামার তার চুরি: কেজি ৬০০ টাকায় বিক্রি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর ‘রেড টেলিফোন’ের তামার তার চুরি—প্রতি কেজি ৬০০ টাকায় ভাঙারিকে বিক্রি, গ্রেপ্তার ২ মগবাজার আদ্‌-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি

নড়াইলে ২০ বছরের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় শুক্রবার (৫ জুন) সকালে মো. সিয়াম শেখ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের ও পুলিশ সূত্রে জানা গেছে, সিয়াম জেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের নিজ বাড়িতে পরিবারের সদস্যেরা তাকে ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। তিনি বাবুল শেখের ছেলে। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

স্বজনরা জানান, সিয়াম কিছুদিন ধরেই প্রেমঘটিত কারণে মানসিকভাবে কষ্টে ভুগছিলেন; তাই তারা ধারণা করেন এ ঘটনায় তিনি আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে।

নড়াগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে; ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনায় জড়িত অন্যান্য কারণও খতিয়ে দেখছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo