1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় শপিংমল, মার্কেট ও দোকানের খোলার নতুন সময় নির্ধারণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চলমান বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলার সকল উপজেলা ও মহানগরের বিভিন্ন শপিংমল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান/অনুষ্ঠিতব্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে। একইভাবে, বিলবোর্ডের বাতি সন্ধ্যা সাতটার মধ্যে আবশ্যিকভাবে বন্ধ করতে হবে। জেলার বিভিন্নপ্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও সন্ধ্যা সাতটার মধ্যে সমাপ্ত করতে হবে।

আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এই নির্দেশনা সম্পর্কে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয় এবং সকলের সহযোগিতা এবং নিয়ম মেনে চলার অনুরোধ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo