1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

যোগী: গোমাতা ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’, নতুন ঘোষণা দরকার নেই

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন গরুকে নতুন করে জাতীয় পশু বা রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করার দরকার নেই — তার মতে গোমাতা ইতোমধ্যেই স্বঘোষিত রাষ্ট্রমাতা।

গতকাল সোমবার রাজ্যের বিজনোরে এক জনসভায় যোগী এই মন্তব্য করেন। তিনি উপস্থিত যুবক-যুবতীদের উদ্দেশ্যে বলেন, ‘‘যেসব বোকা তরুণ কোরবানির ঈদের দিন গোমাতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে, তাদের প্রতি পরামর্শ এগুলো বন্ধ করুন। নয়ত তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে।’’ তিনি গোমাতাকে নিয়ে আলাদা কোনো ঘোষণা দেয়ার প্রয়োজন নেই বলে জানান।

এই ঘটনার প্রেক্ষাপটে চলতি বছরের ঈদে ভারতের পশ্চিমবঙ্গের অনেক মুসলমান গরু কোরবানি থেকে বিরত ছিলেন। সূত্রে বলা হয়েছে, ঈদের আগে গরু নিয়ে কড়াকড়ির ভয়ে তারা কোরবানি থেকে সরে এসেছিলেন। একই সঙ্গে কিছু মুসলিম সম্প্রদায়ের মধ্যে গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি তুলেছেন এমন খবরও ছিল।

পশ্চিমবঙ্গের এই সিদ্ধান্ত ও পরিস্থিতি পুরো দেশে বিস্তৃত আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে এমন রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা আগে দেখা যায়নি।

এই খবরের উৎস: এএনআই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo