1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
বুধবার নতুন বিদ্যুতের ট্যারিফ ঘোষণা, ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২.০৫ টাকা পর্যন্ত বাড়ার প্রস্তাব মা-বাবা ও স্ত্রীর কবরপাশে চিরশান্তিতে শায়িত হলেন তোফায়েল আহমেদ নম্বরপ্লেট ঢেকে ‘এআই ফাঁকি’ দেওয়ার অভিযোগে লাবলু হক গ্রেফতার শিক্ষামন্ত্রী: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পুনর্বিবেচনা হতে পারে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাড়ে দাঁড়ান: প্রধানমন্ত্রীর পরামর্শ মিঠাপুকুরে মদপানে ৩ জনের মৃত্যু, একজন রংপুর মেডিকেলে ভর্তি শারীরিক অসুস্থতা জানিয়ে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপেন দেওয়ান গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ১৯ বছরের নারী গ্রেফতার

খুলনায় বাড়ি ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

খুলনা মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মো. রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদ কাজী লবণচরা থানা কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, সকালে রাশেদ বাড়িতেই ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাশেদকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যুর ঘোষণা দেন।

লবণচরা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পিযুষ দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের পরিচিত ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা এবং হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo