1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাতা অনীক দত্তের রহস্যময় মৃত্যু

  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

প্রখ্যাত পরিচালক অনীক দত্ত আজ বুধবার (২৭ মে) নিজের বাড়ির ছয়তলা ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়ে মারা গেছেন। পরে তাঁকে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় থাকা একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঘটনাটিকে নিয়মিত এক দুর্ঘটনা হিসেবে দেখলেও অনীক দত্তের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাস্থল ও ঘটনার পরিস্তিতি নিয়ে তত্ত্বাবধান শুরু করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অনীকের স্ত্রী দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কের একটি অভিজাত বহুতলে থাকেন। অনীক নিজে গড়িয়াহাট থানার সামনে অবস্থিত হিন্দুস্তান পার্কের একটি ফ্ল্যাটে থাকতেন। বুধবার দুপুরে তিনি স্ত্রীর ফ্ল্যাটে যান এবং সেখানেই ভবনের ছাদ থেকে পড়ে যান। ঘটনার প্রভাবেই ভবনের সাগে থাকা একটি গাছের ডাল ভেঙে পড়েছে; ধারণা করা হচ্ছে পড়ার সময় অনীক ওই গাছে আঘাত পেয়েছিলেন। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তাঁর স্ত্রী।

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে পৌঁছানোর আগেই অনীক মারা যান। দেহে মাথা, কাঁধ ও বুকে আঘাতের চিহ্ন ছিল এবং রক্তক্ষরণ দেখা যায়। অনীকের স্ত্রী বর্তমানে হাসপাতালে রয়েছেন। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে মুম্বাই থেকে মেয়ে সেখানে পৌঁছাচ্ছেন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় ময়নাতদন্ত আগামীকাল সম্পন্ন করা হবে।

ঘটনার খবরে হাসপাতালে উপস্থিত হয়েছেন অনীকের পরিবার, ফিল্ম পরিচালনা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা জিতু কমল। হাসপাতালের বাইরে এবং ঘটনাস্থলে গড়িয়াহাট থানার একটি পুলিশ টিমও অবস্থান করছে। তদন্ত অব্যাহত আছে এবং পুলিশ আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo