1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নিউইয়র্ক মেয়র জোহরান মামদানির সঙ্গে জায়েদ খানের নতুন শর্টফিল্মে অভিনয়

  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। তিনি জানান, জুলাই–আগস্ট আন্দোলনের আগে থেকেই সেখানে অবস্থান করছেন। যদিও বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছে ছিল, বিভিন্ন কারণে এখনো দেশে ফিরতে পারেননি।

জায়েদ জানান, আমেরিকায় অবস্থানকালে তিনি বিভিন্ন স্টেজ শো ও সাংস্কৃতিক কার্যক্রমে ব্যস্ত ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানকার স্ক্রিনশটে তাঁকে দেখা গেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে।

দুটি চরিত্র একসঙ্গে দেখা যাবে “ইমিগ্রেন্ট ডায়েরিস” শিরোনামের এই শর্টফিল্মে। প্রবাসীদের সুখ–দুঃখকে কহিনি করে তৈরি এই শর্টফিল্ম সিরিজের প্রথম এপিসোড প্রকাশ পেয়েছিল গত মার্চে। এখন সিরিজের দ্বিতীয় এপিসোড মুক্তির অপেক্ষায় রয়েছে।

জায়েদ বলেন, “জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। এই গল্পটা প্রবাসীদের জীবনকেন্দ্রিক; তাঁর সঙ্গে কাজ করতে পারা শুধু আমার জন্য গর্বের নয়, আমি মনে করি এটি লাল–সবুজের বাংলাদেশের একটি গৌরবের মুহূর্ত।”

শর্টফিল্মে মেয়রকে যুক্ত করার পেছনে মূল ভূমিকা রেখেছেন রুহিন হোসেন ও তাঁর সহধর্মিনী অনুভা শাহীন হোসেন। জায়েদ জানান, তাঁরা মেয়রকে প্রজেক্টের বিষয়ে মেইল করেন এবং বিস্তারিত জানালে কয়েক দিনের মধ্যে মেয়রের অফিস শুটিংয়ের জন্য একটি তারিখ দিয়েছিল। সেই সময়সূচি অনুযায়ী শুটিং সম্পন্ন হয়েছে।

জায়েদ আরও বলেন, মেয়র হিসেবে তিনি অত্যন্ত ব্যস্ত এবং ক্ষমতাশালী, তবু শুটিংয়ের সময় পরিচালকের অনুকরণে বারবার অভিনয় করায় তাঁকে দেখে ভালো লেগেছে। কাজ শেষে মনে হয়েছে মেয়র নিজেই কাজটি নিয়ে সন্তুষ্ট হয়েছেন।

শর্টফিল্মের দ্বিতীয় এপিসোড আগামী ২৭ মে, বাংলাদেশ সময় রাত ৯টায় ঠিকানার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ছবিটির পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo