1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
এবারের ঈদে প্রায় এক কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ঈদে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে বিদ্যুৎ বিভাগ ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে বিদ্যুৎ বিভাগ প্রাণিসম্পদমন্ত্রী: এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে মক্কায় হজে আরও তিন বাংলাদেশির মৃত্যু সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী একদিনে ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি লিবিয়ার বেনগাজি থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি ইউনিসেফ সাতবার রিমাইন্ডার দিলেও টিকা নেনি পূর্ববর্তী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কয়রায় নছিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত, ৩ জন আহত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

খুলনার কয়রা উপজেলায় গরুবাহী একটি নছিমন উল্টে মিজানুর রহমান নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের বাসিন্দা এবং মাওলানা সামছুর রহমানের ছেলে। এই ঘটনায় তার ছেলে আব্দুল্যাহ (৭)সহ একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০) আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কোয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, মিজানুর রহমান গরু বোঝাই নছিমন নিয়ে বাগালী জেআইবি ক্লাব মাঠে গরুর হাটে যাওয়ার পথে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে নছিমন উল্টে যায়। ঘটনাস্থলে মিজানুর রহমান নিহত হন।

কোয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট এলাকায় তারা পরিদর্শন করেছেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo