1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
একনেক অনুমোদন দিলো ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকার ১০টি প্রকল্প অর্থমন্ত্রী জানালেন: ২০২৬-২৭ বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত একনেকে অনুমোদন: ১০ প্রকল্পে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত থাকবে: অর্থমন্ত্রীর ঘোষণা নোয়াখালীতে সিএনজি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবকে অবিরাম গুলি, গুরুতর আহত একনেকে অনুমোদন: ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকার ১০টি প্রকল্প সারাদেশে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস তনু হত্যা মামলায় সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশের নির্দেশ ২০২৭ সালের হজ: আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা সারাদেশে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা

নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

  • আপডেটের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ (সোমবার) সকালে নগরীর বিভিন্ন স্থানে চলমান উন্নয়ন কাজ সরেজমিন পরিদর্শন করেছেন। তিনি আনসার উদ্দিন সড়কের বাইলেনসমূহে হওয়া কাজ, খুলনা বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন ড্রেনের নির্মাণকাজ, বাস্তুহারা এলাকার সড়ক ও ড্রেন উন্নয়ন এবং খালিশপুরস্থ দারুল মোকাররম জামে মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রম খতিয়ে দেখেন।

প্রশাসক একই সঙ্গে খালিশপুরে অবস্থিত জামি’আ আরাবিয়া শামছুল উলুম দারুল মোকাররম মাদরাসার একাডেমিক ভবনের সংস্কারের লক্ষ্যে ভবনের বর্তমান অবস্থা ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিন পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, সহকারী প্রকৌশলী মো: ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী এফ এম ফয়সাল, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান রহিম সহ অন্যান্য প্রকৌশল ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক কাউন্সিলর আবু সালেক, মো: ফারুক হিল্টন, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, মাদরাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন এ সময় উপস্থিত।

পরিদর্শনকালে সংশ্লিষ্টরা কাজের বর্তমান অবস্থা ও অগ্রগতিসহ প্রয়োজনীয় দিকগুলো নিয়ে আলোচনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo