1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিশুদের ওপর বর্বরতা রোধে অবিলম্বে পদক্ষেপ নিতে ইউনিসেফের জোরালো আহ্বান শিশুদের ওপর বর্বরতা বন্ধ করুন: ইউনিসেফের জরুরি আহ্বান রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী গুলিস্তানে রাস্তায় মারামারি: দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীর দায়িত্বে থাকা ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ঘোষণা ঈদের দিনে আবহাওয়া কেমন থাকবে? ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার মামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নাম ঈদের দিনে আবহাওয়া কেমন হবে? রামিসার হত্যাকারী সোহেল: অতীতেও নানা অপরাধে জড়িত ছিলেন, জানাল ডিবি

টানা তিন দফা কমানোর পর বাজুস বাড়ালো স্বর্ণের দাম

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়িয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২১ ক্যারেট প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা। নতুন এই মূল্য আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রযোজ্য হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওার) স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দাম পুনরায় নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগের দিনই (বুধবার) সংগঠনটি এক দফায় ২ হাজার ১৫৮ টাকা করে কমিয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছিল—অর্থাৎ টানা তিন দফা দাম কমানোর পরে এখন আবার দর বাড়ল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৭ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ৩৬ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩১ দফায় দাম কমানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo