1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

টানা তিন দফা কমানোর পর আবার বাড়ল স্বর্ণের দাম

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা রাখা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার একই সংস্থা স্বর্ণের দাম সমন্বয় করে; তখন ২২ ক্যারেটের প্রতি ভরি দামে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল এবং দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৬ দফায় এবং কমানো হয়েছে ৩১ দফায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo