1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ঈদের দিনে আবহাওয়া কেমন থাকবে? ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার মামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নাম ঈদের দিনে আবহাওয়া কেমন হবে? রামিসার হত্যাকারী সোহেল: অতীতেও নানা অপরাধে জড়িত ছিলেন, জানাল ডিবি পাসপোর্টে ফের ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে শহীদ আবু সাঈদসহ নতুন নকশা ৮৪ কোটি টাকার খেলাপি ঋণ: এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ১১ জনকে ৫ মাসের দেওয়ানি সাজা ভ্যাপসা গরম কবে পর্যন্ত থাকবে, জানালেন আবহাওয়াবিদ স্বরাষ্ট্রমন্ত্রী: রোববারের মধ্যে পুলিশ চার্জশিট দাখিল করবে ভ্যাপসা গরম কবে পর্যন্ত থাকবে? আবহাওয়াবিদ ওমর ফারুকের ব্যাখ্যা ক্যাপাসিটি চার্জকে বিদ্যুৎ ঘাটতির প্রধান কারণ বলেছেন ভোক্তা–বিইআরসি পুনর্বিবেচনায় রাজি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পর্ষে দুই যুবক নিহত

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোরে পৃথক দু’টি দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাগুলো শুক্রবার (২২ মে) সকালে এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে ঘটেছে।

প্রথম ঘটনায় আল মডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের এরশাদপুর গ্রামের মক্তবপাড়ার হৃদয় হোসেন (২২) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঝগরী হয়ে পড়েন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে পুকুর থেকে পানি নিষ্কাশনের জন্য মোটর চালানোর সময় মোটরে পানি না আসায় হৃদয় মোটরটি একটু উঁচু করে ধরার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার এক বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয় মরহুম এলাকার মৃত খন্দকার এনামুল হকের ছেলে।

অপরদিকে সকাল সাতটার দিকে আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া দক্ষিণপাড়া এলাকায় মো. আশরাফ আলী (২৭) নামের আরেক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফ সকালে নিজ বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করছিলেন। ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার অসাবধানতায় তার পায়ে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদ থেকে লুটিয়ে পড়ে রক্তাক্ত হয়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। আশরাফ আলী ওই গ্রামের মৃত আলীহিম বিশ্বাসের ছেলে।

আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করে বলেন, উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

স্থানীয়রা বিষয়টি নিখুঁত তদন্ত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি করছেন যাতে ভবিষ্যতে এ ধরনের দূরন্ত ঘটনা ঠেকানো যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo