1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

হাম প্রাদুর্ভাব রোধে ব্যর্থতার তদন্তে ইনকোয়ারি কমিশন কেন হবে না: হাইকোর্টের রুল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হামের প্রাদুর্ভাব রোধে সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব ও প্রশাসনিক ত্রুটির তদন্তে কেন একটি ইনকোয়ারি কমিশন গঠন করা হবে না—এই প্রশ্নটিই জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। রুলে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি বলেন, চলমান শিশু মৃত্যুসংক্রান্ত ট্র্যাজেডির পেছনে কারা দায়ী এবং কেন রাষ্ট্রীয় কর্তব্য সঠিকভাবে পালিত হয়নি—এসবে তদন্ত করে দোষীদের বের করতে ইনকোয়ারি কমিশন কেন গঠন করা হবে না, সে বিষয়ের উত্তর জানতে রুল দেয়া হয়েছে।

রিটটি রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। রিটে দাবি করা হয়েছে হাম সংক্রান্ত ঘটনার বিস্তারিত তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা প্রদান করা।

রিটে আরও উল্লেখ করা হয়, হামের টিকা ব্যবস্থাপনা রাষ্ট্রীয় সিস্টেমের বাইরে বেসরকারি খাতে সরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে এই বিষয়ে ৬ এপ্রিল আইনগত নোটিশ পাঠ করা হয়েছিল।

আদালত এখন এসব অভিযোগ ও সরকারি কর্মকর্তাদের ব্যাখ্যা পির্যালোচনা শেষে পরবর্তী নির্দেশনা দেবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo