1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জুলাই–আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে আগামী জুলাই–আগস্টের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা এবং একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। এই কমিশন অপসাংবাদিকতা ও গণমাধ্যম ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির মতো ঘটনার তদন্ত করে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসবে।

মঙ্গলবার (১৯ মে) সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং প্রধান তথ্য অফিসার (পিআইও) সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সময়মতো বেতন প্রদান নিশ্চিত করা এবং অপেশাদার আচরণ থেকে তাদের রক্ষা করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিকদেরও তাদের কর্মীদের প্রতি দায়িত্বশীল হবার পক্ষপাতিত্ব করা প্রয়োজন। এজন্য সংবাদপত্রের ওয়েজবোর্ড ও গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট, গোছানো ও কার্যকর আইনি কাঠামো তৈরির কাজ চলছে।

স্বপন আরও বলেন, ‘‘সম্পাদক পরিষদের বৈঠকে মিথ্যা মামলা ও অপসাংবাদিকতা নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের তৎপরতাকে সরাসরি অপরাধ হিসেবে চিহ্নিত করার সুনির্দিষ্ট ধারার অভাবের কারণে ক্ষুব্ধ ব্যক্তিরা ভিন্ন আইন ব্যবহার করছেন। প্রস্তাবিত গণমাধ্যম কমিশন গঠনের পর এসব আইনি সীমাবদ্ধতা দূর করা সম্ভব হবে।’’

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী মন্ত্রিপরিষদের এক সিদ্ধান্তের কথাও জানান। দেশীয় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস আমদানি প্রসঙ্গে সরকার নীতিগতভাবে উৎসাহ দিচ্ছে এবং বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই বাসগুলো শুল্কমুক্ত সুবিধায় আনতে পারবে—এরকম ব্যবস্থা করতে কাজ চলছে। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রিক বাস চালু হলে প্রায় ৫০ জন শিক্ষার্থীর অভিভাবককে আলাদা গাড়ি ব্যবহার করতে হবে না, যা যানজট ও দূষণ কমাতে সহায়ক হবে। গণপরিবহনের জন্য কত সিটের বাস শুল্কমুক্ত আনা যাবে—তার সুনির্দিষ্ট সংজ্ঞা ও নীতিমালা প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সংবাদিদের উদ্দেশে মন্ত্রী প্রশ্ন ছুঁড়ে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা গণহত্যার পক্ষে বা পাকিস্তানের পক্ষে গণমাধ্যম ব্যবহার করেছিলেন—তারাই কি এখনও গণমাধ্যম আইনের আওতায় এসেছে? তিনি বলেন, ‘‘আমি বলতে পারব না আমরা সেগুলো সম্পূর্ণভাবে আইনের আওতায় এনেছি। কিন্তু তা অপরাধ না—এমন কথা নয়। আপনাদের সহযোগিতায় কমিশন গঠনের মাধ্যমে এসব অপরাধকে আইনি কাঠামোর মধ্যে আনাই আমাদের লক্ষ্য।’’

তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই তারা এমন একটি নীতিমালা ও কমিশন পেশ করতে চান যা সব পক্ষের গ্রহণযোগ্য হবে এবং গণমাধ্যমে দায়িত্বশীলতা, কর্মসুরক্ষা ও আইনগত নির্ধারণ নিশ্চিত করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo