1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে মঙ্গলবার (১৯ মে) সকালে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে মেলার উদ্বোধন ঘোষণা করেন। খুলনার অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।

খুলনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে পরিচালিত হয়। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ৩৮ জনের মধ্যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রায় তিন কোটি টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করেন।

মেলার আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন।

তিনদিনব্যাপী এই মেলায় সেবা প্রদানের জন্য নানা ধরনের সহায়তা থাকবে। land.gov.bd সার্ভিস পোর্টালে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন সুবিধা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সহায়তা, ই-নামজারির আবেদন দাখিল ও নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা প্রদান করা হবে। এছাড়া অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ করে তাৎক্ষণিক সরবরাহ, অনলাইনে মৌজাম্যাপের জন্য আবেদন গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ডাক বিভাগের মাধ্যমে পৌঁছে দেওয়ার বিষয়ে তথ্য ও সহায়তা দেওয়া হবে।

মেলায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি প্রদান করা হবে। পাশাপাশি গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ করে দ্রুত ও যথাযথ প্রক্রিয়ায় সমাধান করার উদ্যোগ নেওয়া হবে। সেবাগ্রহীতাদের পরামর্শ ও জনসাধারণের প্রতিক্রিয়া গ্রহণ করাও মেলার এক গুরুত্বপূর্ণ অংশ।

আয়োজকরা বলেন, মেলা সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা সহজলভ্য করা এবং অভিযোগের দ্রুত ও স্বচ্ছ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo