1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মিটিং শেষেই গালাগালি করেছেন পাটওয়ারী, তবুও আমি ক্ষুব্ধ নই: সিইসি

  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, aমিটিং শেষ করে বেরিয়ে গিয়ে নাসিরউদ্দিন পাটওয়ারী আমাদের গালিগালাজ করেছেন। তবুও তিনি নিজে ক্ষুব্ধ নন।

সোমবার (১৮ মে) রিপোটার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি।

তিনি আরও বলেন, ‘‘নির্বাচন কেমন হয়েছে—এটা আপনি এবং দেশবাসী দেখেছেন। নাসিরউদ্দিন পাটওয়ারী মিটিং শেষ করে বাইরে গিয়ে গালাগালাজ করলেও আমি ক্ষুব্ধ নই। ব্যক্তিগতভাবে উনাকে আমি পছন্দ করি। উনি মুখে মূখে সরাসরি কথা বলেন। এ ধরনের কথার সঙ্গে আমরা অভ্যস্ত।’’

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটওয়ারী নির্বাচন কমিশন সমালোচনা করে বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং কমিশন প্রধানমন্ত্রীর আস্থা নিয়ে টিকে আছে। তিনি স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ না হলে প্রতিবাদ ও প্রয়োজনে গণঅভ্যুত্থানের হুমকিও দেন এবং প্রথমে নির্বাচন কমিশনকে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

সিইসি বলেছেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতেই হবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এটি সুষ্ঠু করা সম্ভব নয়। আমি রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব—আপনারা নিজেদের মধ্যে বসুন, বোঝাপড়া করুন।’’

তিনি আরো বলেন, বিভিন্ন দলের কাছে থেকে মনোনয়নপ্রক্রিয়া সম্পর্কে যে জটিলতা আসছে তা চিন্তার কারণ। আমরা দেশে ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে চাই; এজন্য রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সমঝোতা করতে হবে। তিনি সংশ্লিষ্টরা সহযোগিতা করলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিইসি বলেন, সিস্টেমে যদি কোথাও ঘাটতি থেকে থাকে, তা নিয়ে আপনারা সঙ্গে আলোচনা করে পূরণ করার চেষ্টা করা হবে। বিধি-বিধান সংশোধন করে ও সরকারের সঙ্গে সমন্বয় করে কবে থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ সরকারের পক্ষ থেকেও এ বছরের শেষ থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার কথা বলা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন, ‘‘আপনাদের অনেকেরই দাবি ছিল—ভাল ও সুন্দর নির্বাচন দাবি করে বিগত সরকারের কর্মকর্তাদের বাদ দিতে হবে। আমি যদি সবাইকে বাদ দিতাম, তাহলে নির্বাচন কীভাবে করতাম? এজন্য আমি সবাইকে বুঝিয়ে, শপথ করিয়ে নির্বাচন আয়োজন করেছি। আমি অনেক মসজিদে গিয়ে আলোচনা করেছি এবং মানুষকে বোঝানো হয়েছে।’’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo