1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাহিত্য-সংস্কৃতি চর্চায় গৌরবময় ইতিহাস আছে: কেসিসি প্রশাসক

  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় আমাদের গৌরবময় ইতিহাস রয়েছে। কবি ও সাহিত্যিকরা তাদের কাব্য ও রচনায় সমাজে বদল এনেছেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই আন্দোলনের সময়ও সাহিত্য—সংস্কৃতির অবদান অমুল্য ছিল।

তিনি বলেন, বর্তমানে সাহিত্য-সংস্কৃতি চর্চা সংকটের মুখোমুখি হলেও সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি ও সভ্যতার বার্তা পৌঁছে দেওয়া গেলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। সেই জন্য এ অঙ্গনকে এগিয়ে নেবার পরিবেশ তৈরি করতে হবে।

গতকাল শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে ‘‘কাব্য ক্যানভাসে অনুভব’’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রদর্শনীতে খুলনার বিভিন্ন কবি ও সাহিত্যিকদের কবিতা, অনুগল্প ও প্রকাশিত বইয়ের মোড়ক প্রদর্শন করা হয়েছে।

আয়োজক সাহিত্যিক সংগঠন আবৃত্তি ইশ্কুল দিনব্যাপী এই প্রদর্শনীর মাধ্যমে অতীত ও বর্তমান কবি-সাহিত্যিকদের মধ্যে মেলবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। কেসিসি প্রশাসক তিনি সংগঠনের ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে শিশু-কিশোরদের এই ধরনের কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আফরোজ জাহান চৌধুরী ‘কলি’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল মান্নান, সংগঠনের উপদেষ্টা নাছিমা সুলতানা নিলু এবং জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সালমানুল মেহেদী মুকুট।

অনুষ্ঠান শেষে প্রশাসক গ্যালারি পরিদর্শন করেন এবং প্রদর্শনী ও অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপচর্চা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo