1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘায় ১৮ বছরের ফুফাতো ভাই নিহত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বাগেরহাট শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় গভীর রাতে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই মো. আম্মার (১৮) নিহত হয়েছেন। ঘটনা বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে ঘটে।

পরিবারের সদস্যরা ঘটনার পর অভিযুক্ত আলী আব্দুল্লাহ (২৩)-কে ঘটনাস্থল থেকে আটক করে তার কাছ থেকে একটি রক্তমাখা ছুরি জব্দ করে পুলিশে হস্তান্তর করেন। নিহত আম্মার ওই এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে। আটক আলী আব্দুল্লাহ বাগেরহাট শহরের সাহাপাড়া এলাকার মাহমুদ উন্নবীর ছেলে এবং নিহতের মামাতো ভাই বলে পুলিশ জানায়।

পুলিশ ও পরিবারের বর্ণনায়, বৃহস্পতিবার রাতে আলী আব্দুল্লাহ ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার শেষে মামাতো-ফুফাতো দুই ভাই বাড়ির দোতলায় ঘুমোতে যান। গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে পরিবারের সদস্যরা দোতলায় ছুটে গেলে আম্মারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল, তাই ঘটনাটি জমি নিয়ে বিবাদের রেশ থেকেও ঘটতে পারে। তিনি জানান, নিহতের বুক ও পিঠে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

পুলিশ অভিযুক্ত আলী আব্দুল্লাহকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo