1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ঠাকুরগাঁওয়ে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াত হবে: ডা. জোবাইদা রহমান ঠাকুরগাঁওয়ে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন বিজিবি সতর্কতার সাথে গবাদিপশু প্রবেশ প্রতিরোধে অবস্থান অব্যাহত এসএসসি-এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় নিষেধ প্রতিবন্ধীদের জন্য বাস, ট্রেন ও লঞ্চে বিনা ভাড়ার বিধান আসছে বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াত নিশ্চিত করা হবে: ডা. জোবাইদা রহমান আসন্ন ঈদে বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে জাল টাকা ছাপানো হচ্ছিল; ৩ জন গ্রেপ্তার বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়া নিশ্চিত করা হবে: ডা. জোবাইদা রহমান

সংযুক্ত আরব আমিরাত জানালো: ঈদুল আযহা সম্ভবত ২৭ মে

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে পবিত্র জিলহার মাসের চাঁদ গণনা অনুযায়ী সম্ভবত আগামী ১৭ মে দেখা যাবে। আবুধাবি অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) এই তথ্য জানিয়েছে।

আইএসির গণনা অনুযায়ী ১৭ মে জিলহজের চাঁদ দেখা গেলে সেই হিসেব মেনে আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের বেশির ভাগ দেশে ঈদুল আযহা উদযাপিত হতে পারে। কেন্দ্রটি তাদের জ্যোতির্বিজ্ঞান প্রতিবেদনে এই সম্ভাবনার কথাই জানিয়েছে।

আইএসি বলছে, ১৭ মে চাঁদ টেলিস্কোপের সাহায্যে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে দেখা যেতে পারে। অপরদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অংশ থেকে সেই দিন খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গাণিতিক হিসাব অনুযায়ী যদি ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হয়, তাহলে জিলহজের ১০ তারিখে অর্থাৎ ২৭ মে ঈদুল আযহার প্রথম দিন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা ও সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করে। আলেম-ওলামারা স্থানীয়ভাবে চাঁদ দেখার পরই ঈদের তারিখ ঘোষণা করবেন।

সূত্র: গালফ নিউজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo