1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

ঈদের বাজারে ছড়ানোর উদ্দেশ্যে জাল টাকা ছাপানো হচ্ছিল, ৩ জন গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকায় জাল টাকা ছাপানোর সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। অভিযানে বিপুল পরিমাণ জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামজিনা উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, তিনটি মেশিনে দিন-রাত জাল নোট ছাপানো হচ্ছিল।

ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেফতারকৃতদের নাম— মো. মজিবুর রহমান, মো. দুলাল মৃধা ও মো. মামুন।

ডিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (১৩ মে) উত্তরাপূর্ব থানার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে প্রথম পড়ে অভিযান চালিয়ে জাল টাকা কেনাবেচার সময় মজিবুরকে আটক করা হয়। তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। মজিবুরের দেওয়া তথ্যে অনুযায়ী পরে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে আরও ৩৪ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।

অভিযানে একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, সোনালি রঙের ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিকভাবে প্রিন্ট করা হাজার টাকার নোট, তরল গাম, কাটার ও জলছাপ বসানোর ডাইসও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তারা আসন্ন ঈদ-উল-আজহার সময় পশুর হাট ও বিপণিবিতানে জাল টাকা ছড়িয়ে দেবার পরিকল্পনা করেছিল।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo