1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দিল্লীতে কেন কুটনীতিকরা ছুটা-ছুটি করেন, আমাদের সমস্যা সমাধানের জন্য, সেটা জনগণকে উত্তর দিতে হবে : জেনারেল ইবরাহিম

  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

New Image

পোর্টাল বাংলাদেশ ডেস্ক।
২৫ অক্টোবর ২০১৩ সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। ১৮ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা জেনারেল ইবরাহিমও বক্তব্য রাখেন। তিনি বক্তব্যের শুরুতেই বলেন, আমি তিনটি বিষয়ে কথা বলবো।
এক নম্বর কথা। বাংলাদেশের তিনটা রাজধানী আছে, একটা রাজধানীর নাম ঢাকা। বাণিজ্যিক রাজধানীর নাম চট্টগ্রাম আরেকটা হল হেফাজতে ইসলাম এর রাজধানী হাটহাজারী চট্টগ্রাম। আমি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম হেফাজতের রাজধানী হাটহাজারীর সন্তান। আমি চট্টগ্রামের সন্তান। আমি বাংলাদেশের সন্তান। আমি মুক্তিযোদ্ধা ইবরাহিম।
১৯৭৫ সালের নভেম্বর মাস। ঐ সময়ও স্বাধীনতার ওপর হামলা এসেছিল আমাদের সীমান্তের বাইরে থেকে। ঐদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতাকে নিয়ে বাংলার স্বাধীনতা রক্ষা করেছিলেন। আপনাদেরকে আরেকবার প্রস্তুত থাকতে হবে স্বাধীনতা রক্ষার জন্য। এবার শহীদ জিয়ার পত্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলার স্বাধীনতা রক্ষা করতে হবে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের আগে একটা শ্লোগান ছিল     “পিণ্ডি না ঢাকা?” উত্তর আসতো “ঢাকা, ঢাকা”। এবারও জনগন উত্তর দিবেন “ দিল্লী না ঢাকা?, দিল্লী না ঢাকা?,” আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে “ দিল্লীতে কেন কুটনীতিকরা ছুটা-ছুটি করেন, আমাদের সমস্যা সমাধানের জন্য” এটা চিন্তা করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo