1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ডিএনডি লেকে গোসল করতে নেমে নিখোঁজ থাকা দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ছয়টায় বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন লেকের পানিতে তাদের লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ ঘটনাটি নিশ্চিত করে বলেন, পুলিশ দ্রুত গিয়ে লাশ দুটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের কেউ অভিযোগ না করায় বিভাগীয় কার্যক্রম শেষে লাশ দুইটি আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মনিরুলের পিতা মোহাম্মদ জাকির; তাদের পরিবার মাগুরার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামের বলে জানা গেছে। বর্তমানে তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অপরজন শুভ’র পিতা মিজান শিকদার; তাদের নিবাস পটুয়াখালীর মরিচবুনিয়া। শুভ পরিবারসহ নারায়ণগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) দুপুরে মাদরাসার পরীক্ষা শেষ করে পাঁচ বন্ধু নাভানা মাঠে ফুটবল খেলে এবং পরে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষের পর তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ ফিরে না আসায় তারা নিখোঁজ বলে পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।

পরিবারের অনুরোধ ও স্থানীয়দের সহায়তায় মঙ্গলবার ভোরে লেকের পানিতে লাশ মিললে পুলিশকে জানানো হয় এবং পুলিশ ঘটণাস্থলে এসে লাশ উদ্ধার করে। উদ্বেগ-উৎকণ্ঠায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের প্রয়োজনীয় দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে এসআই মাসুম বিল্লাহ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo