1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দিশা পাটানি হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

ফিল্মজগতের অনেক তারকার স্বপ্ন হলিউডের বড় পরদায় কাজ করে আন্তর্জাতিকভাবে নিজেকে প্রমাণ করা। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের মতো নায়িকাদের পরে এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি।

পর্দায় দিশার উপস্থিতি সবসময়ই আলো ছড়ায়। সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্ল্যামার ও স্টাইলশীল লুক দর্শকদের আকর্ষণ করে। ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির জন্য তিনি পরিচিত; প্রায়ই হট ও বোল্ড ইমেজে দেখা যায় তাকে।

সূত্র জানায়, দিশা অ্যাকশন-থ্রিলার শৈলীর নতুন ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র মাধ্যমে হলিউডে পা রাখবেন। এই সাগার প্রথম কিস্তির নাম ‘দ্য পোর্টাল অব ফোর্স’ এবং সেখানে তিনি সাহসী লুকে দর্শকদের সামনে আসবেন। সিনেমায় তিনি প্রধান চরিত্র ‘জেসিকা’র ভূমিকায় দেখা যাবে। সিনেমাটির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।

হলিউডে কাজ করার জন্য দিশা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। আমি সবসময় অ্যাকশন ঘরানার ছবি ভালোবাসি।” তিনি আরও যোগ করেছেন, “এই প্রজেক্টের ট্রেলার লঞ্চের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। প্রথম আন্তর্জাতিক কাজটি এক অসাধারণ অভিজ্ঞতা—চরম উত্তেজনার সঙ্গে খানিকটা ভয়ও কাজ করছিল। তবে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার এটা বড় সুযোগ।” (সূত্র: সংবাদ প্রতিদিন)

এখন দর্শকদের অপেক্ষা—প্রিয়াঙ্কা ও দীপিকার পরবর্তী ধারা হিসেবে দিশা কেমন ছাপ রাখেন বিশ্ব পরদায়, সেটাই দেখার বিষয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo