1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চিফ প্রসিকিউটর দাবি: শেখ হাসিনা ‘সোজা গুলি’ করার নির্দেশ দিয়েছিলেন

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমন করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেথাল ওয়েপন ব্যবহার করে ‘সোজা গুলি’ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি এ মন্তব্য করেন রবিবার (১০ মে) নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে।

ট্রাইব্যুনাল ওইদিন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার মামলায় ২৮জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ও তখনকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনে এমন নির্দেশনার বিষয় উঠে আসে এবং তিনি নিজে এ নির্দেশনা সম্পর্কে অবহিত ছিলেন।

তিনি বলেন, এটি একজন সরকারপ্রধানের পক্ষ থেকে ভয়াবহ ও অমানবিক নির্দেশনা ছিল, যার ফলে সারাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলির প্রবণতা বাড়ে এবং বহু মানুষ নিহত হন। চিফ প্রসিকিউটর আরও জানান, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়, এতে বহু মানুষ হতাহত হন। বিশেষভাবে উল্লেখ করেন ফাইয়াজ নামে একজনকে নির্মমভাবে হত্যা করা হয়, যা দেশের মানুষের অনুভূতিতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে।

মোহাম্মদপুরের মামলায় ট্রাইব্যুনাল সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি, ইন্ডিভিজুয়াল রেসপনসিবিলিটি ও টার্গেটেড কিলিংয়ের অভিযোগ গ্রহণ করেছে বলে তিনি জানান। অভিযোগ গঠনের পর আগামী ৮ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo