1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

লাইফ সাপোর্টে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানীর এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তাঁর নিকটজনরা।

কামরুন নাহার ‘ডানা’ শনিবার (৯ মে) এক পোস্টে বলেন, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ করেই কারিনা জ্ঞান হারিয়ে ফেলেন এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কারিনাকে হেপাটাইটিস এ ও ই ধরা পড়েছে, যার কারণে তাঁর লিভার ফেলিয়র হয়েছে।

প্রাথমিকভাবে তিনি আইসিইউতে ছিলেন, কিন্তু গত রাত থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। কারিনার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেওয়ার চেষ্টা করছেন।

ডানা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কারিনার জন্য দোয়া প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, আমরা সবাই জানি কারিনা কতটা মেধাবী ও অসাধারণ—a আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না।

ডানা আরও বলেন, চিকিৎসার প্রয়োজনে কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হলে পরে সবাইকে জানানো হবে। বর্তমানে তার একমাত্র অনুরোধ—সবার মন থেকে কারিনার সুস্থতার জন্য প্রার্থনা করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo