1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

শাহরুখ খান প্রায় তিন হাজার ৮০ কোটি টাকার মালিক

  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

Shahrukh Khan

পোর্টাল বাংলাদেশ ডেস্কঃ

বলিউড সুপারস্টার শাহরুখ খান ৪০ কোটি ডলার সমমূল্যের (প্রায় তিন হাজার ৮০ কোটি টাকা) সম্পত্তির মালিক| ভারতে অতি ধনীদের ১৪১ জনের তালিকায় শাহরুখের স্থান ১১৪তম।

গত বৃহস্পতিবার প্রকাশিত হারুন ইন্ডিয়া রিচ লিস্টের দ্বিতীয় সংস্করণে ভারতের শীর্ষ ধনীদের এই তালিকা প্রকাশিত হয়। প্রকাশিত তালিকায় দেখা যায়, ভারতের শীর্ষ ১০০ ধনীর মোট সম্পদের পরিমাণ আড়াই শ’ বিলিয়ন ডলার। গত বছরে এর পরিমাণ ছিল ২২১ বিলিয়ন ডলার।

প্রায় ১৯ বিলিয়ন সম্পত্তি নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। তারপরে আছে লন্ডন ভিত্তিক আর্সেলরমিত্তাল গ্রুপের প্রধান এলএন মিত্তাল। তার সম্পত্তির পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলারের কিছুটা বেশি। ভারতের দ্বিতীয় বৃহত্তম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সান ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা দিলীপ শাংভির অবস্থান তৃতীয়। রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি সাত বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন। গত বছরের চেয়ে তার সম্পত্তি ৩৩ ভাগ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন বলছে, ভারতের ১৪১ জন ব্যক্তির ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৩৯ কোটি ডলার বা তারও বেশি। তাদের বেশির ভাগই মুম্বাইয়ে থাকেন। আর অতি ধনীদের ৯ ভাগ থাকেন দুবাইয়ে|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo