1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

অবস্থা সংকটজনক: লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। জানা যায়, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগার পর হঠাৎ করে জ্ঞান হারিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

করোনাভাইরাল নেটওয়ার্কের পরিচিত মুখ ‘ডানা ভাই’ খ্যাত কামরুন নাহার ডানা শনিবার (৯ মে) দুপুরে একটি পোস্টে জানিয়েছেন, চিকিৎসকরা কারিনার পরীক্ষা-নিরীক্ষায় হেপাটাইটিস A ও E ধরা পড়েছে, যার ফলে তার লিভার ফেলিয়ার হয়েছে। শুরুতে তিনি আইসিইউতে ছিলেন, কিন্তু গত রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

কারিনার অবস্থা বর্তমানে সংকটাপন্ন হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ডানা তার পোস্টে ভক্ত ও শুভানুক্ষীদের কাছে দোয়া চেয়ে লিখেছেন, সবাই জানে কারিনা কতটা মেধাবী ও প্রতিভাবান — আমরা তাকে হারাতে দিতে পারি না। তিনি সবাইকে অনুরোধ করেছেন, মন থেকে কারিনার সুস্থতার জন্য দোয়া করবেন।

ডানা আরও জানান, চিকিৎসার প্রয়োজনে আর্থিক সহায়তার দরকার হলে তা পরে জানানো হবে, তবে এখন তাদের একমাত্র আশা হলো মানুষের দোয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo