1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

ফকিরহাটে শাহ্ নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ

  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে শাহ্ নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন আজ শনিবার (০৯ মে) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মোট ১৭টি শিক্ষা বৃত্তি প্রদান করেছে। অনুষ্ঠানটি বাগেরহাটের ফকিরহাট কাজী আজহার আলী কলেজ মিলনায়তনে আয়োজিত হয়।

প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন। বক্তব্যে তিনি বলেন, সমাজে অনেক মেধাবী যুবক-যুবতী আছেন যারা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারছে না। উচ্চশিক্ষার পথে এসব কষ্ট অনেকের স্বপ্ন থামিয়ে দেয়। এমন সময়ে শাহ্ নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের মতো উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবেন এবং তাদের শিক্ষা জীবনে বড় ভূমিকা রাখবে—এমন আশাব্যক্তি করেন তিনি এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক মহেন্দ্রনাথ সেন এবং সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ফাউন্ডেশনের সভাপতি এসএম শাহ্ নওয়াজ আলী, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, কাজী আজহার আলী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজ ও সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা উপকমিটির সদস্য সচিব খান আল মুস্তাসিম বিল্লাহ সজল সহ সদস্য মোঃ শহিদুল ইসলাম, আবু সাঈদ মল্লিক, মল্লিক আবু মুছা, এনামুল হব সবুজ, ফাহিম শাহরিয়ার রাব্বি, গোলাম মোস্তফা, রামিম চৌধুরী, ওবায়েদ হোসেন রনি, রেজিনা আক্তার, বাসন্তি রায়, সমীরণ রায়, মুছা কালিমুল্লা ও সালামান এ রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে যোগ দেন।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: খুলনা বিশ্ববিদ্যালয়ের এইচএম মাসুম হাসান, মোসাঃ ফাতেমা খান, প্রাপ্তি ফারিন ও কুয়েটের সবুজ কুমার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণা বৈরাগী; পিসি কলেজের জেরিন তাসনিম জাহান ফারিয়া ও জয়া রানী পাল; খুলনা সরকারি মহিলা কলেজের আরিফা জান্নাত আসফি; খুলনা সিটি কলেজের মানিক সরকার; কাজী আজহার আলী কলেজের মোঃ সাব্বির হোসেন, চিন্ময় মজুমদার ও অরিনা; ফকিরহাট সরকারি মহিলা কলেজের খান রাইসা জামান ও অর্পিতা হালদার; শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের মোঃ পারভেজ ঢালী, আরিফ জাওয়াদ ও নাসরিন আক্তার।

প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও মেধাবী, দরিদ্র ছাত্রছাত্রীদের পাশে থাকতে চেষ্টা করবে বলে জানানো হয়েছে। বৃত্তি পাওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা ভবিষ্যৎজীবনে দেশ ও সমাজে অবদান রাখার অঙ্গীকার করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo