1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

সারাদেশে সংঘর্ষ : নিহত ৬, আহত পাঁচ শতাধিক

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

গুডনিউজিবিডি ডেস্ক:

দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নেতা কর্মী, পুলিশ ও বিজিবি’র সংঘষে ছাত্রদলের চারজন ও ছাত্র শিবিরের দুই কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক এর বেশি।

কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি জনসভাকে কেন্দ্র করে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের হলে সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুইজন নিহত হয়।
চাঁদপুরে পুলিশ-আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আরিফ নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন।
সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। তবে শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগ কর্মীরা শফিকুল ইসলাম নামে এক জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।
নীলফামারীর জলঢাকায় জামায়াত-শিবিরের সাথে র‌্যাব পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় মোসলেম উদ্দিন নামে এক শিবির কর্মী নিহত হয়েছে।
সারাদেশের এসব সংঘর্ষে পুলিশ-বিজিবি প্রচুর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। আহতের পরিমাণ পাঁচ শতাধিক এর বেশি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo