1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার আসামি অহিদুল গ্রেফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা ও সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি মোঃ অহিদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর বিশেষ অভিযানিক দল। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা র‌্যাবের গুরুত্বপূর্ণ অবদান। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে, র‌্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কলারোয়া থানাধীন তুলসী ডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে, গত ১২ এপ্রিল খালিশপুরের পুলিশ স্টেশনে সংঘটিত তাঁতি দলের নেতা সোনামিয়া হত্যার মূল আসামি এবং পুলিশী অভিযান দিয়ে গ্রেফতার করে অহিদুলকে। সে খুলনা মহানগরের খালিশপুর গোয়ালখালি এলাকার খন্দকার সুলতান আহমেদের ছেলে। তদন্তে দেখা যায়, অহিদুলের বিরুদ্ধে খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙ্গা ও সদর থানায় একটি হত্যা চেষ্টা, একটি জুয়ার, এবং আটটি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। তিনি খালিশপুরের একজন পরিচিত মাদক ব্যবসায়ী। ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের এই সফল অভিযানের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo