1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শার্শায় জমিজমা বিবাদের জেরে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ছিনতাই, একজন আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধের জেরে বৃহস্পতিবার গভীর রাতে এক বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং দুটি মোটরসাইকেল ছিনতাই করে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনাটি উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুরিয়া গ্রামে ঘটে। স্থানীয় ও পুলিশের তথ্য অনুযায়ী, দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই গ্রামের রবি হোসেনসহ অজ্ঞাত আরো ২–৩ জন ওই এলাকার ইয়াকুব আলীর বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির সদস্যদের গালিগালাজ ও হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

একপর্যায়ে অভিযুক্তরা ইয়াকুব আলীর একতলা পাকা বাড়ির দেয়ালে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ভয়াবহ শব্দে আশপাশের মানুষ দৌড়ে এসে ছুটেন এবং পুরো এলাকায় ভয়ে কাপতে থাকে। পরে দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে একটি লাল-কালো পালসার এবং একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ তৎপর হয়ে বেনাপোল এলাকা থেকে রবি হোসেনকে গ্রেফতার করে। তার কাছ থেকে লুট হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ইয়াকুব আলী ও প্রতিবেশী রবি হোসেনের মধ্যে দীর্ঘদিন থেকেই বাড়ির পাশের জমিতে পুকুর খননকে কেন্দ্র করে বিরোধ চলছিল। তারা বলেন, অতিরিক্ত গভীরতা দিয়ে পুকুর খননের ফলে ইয়াকুব আলীর বাড়ি ও আশপাশের স্থাপনার ভাঙার আশঙ্কা দেখা দেয় এবং এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বহুবার তর্কবিতর্ক হয়েছে।

এছাড়া স্থানীয়রা আরো জানান, রবি হোসেন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা পাওনা দাবিও করছিল বলে অভিযোগ উঠেছে।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন এবং সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের পরে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo