1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি সাদিক খালাস

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণির এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মামলার প্রধান আসামি সাদিককে আদালত খালাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ গ্রামের মো. শিপন, ইব্রাহিম ও ইউসুফ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানিয়েছন, শীলদহ এলাকায় কিশোরীর সঙ্গে তার চাচাতো ভাই সাদিকের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাত প্রায় ৯টায় সাদিক কিশোরীকে ডেকে একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। ঘটনার কাছেই ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ পরে আসে; সাদিক তখন দৌড়ে পালিয়ে যায়। এরপর ওই তিনজন কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে, ফলে কিশোরী ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরে এসে ওই তিনজন কিশোরীকে বাড়িতে পৌঁছে দেয় বলে অভিযোগ পাওয়া যায়।

ফজলুল হক আরও বলেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় প্রথমে মামলা দায়ের করা সম্ভব হয়নি। কিন্তু গ্রামবাসীর সহায়তায় ঘটনাটি সামনে আসার পর ভুক্তভোগীর বাবা ১৬ দিন পর ইসলামপুর থানায় চার জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে গ্রেপ্তার হওয়া আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আদালত দুই বছর ধরে মামলার শুনানি শেষে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর এই রায় দেন। রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, আর সাদিককে অভিযোগ প্রমাণের অভাবে খালাস ঘোষণা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo