1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ডুমুরিয়ায় পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক

  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

খুলনার ডুমুরিয়া উপজেলায় স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী জনি গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন গৃহবধূ বিথি গাজী (২৬), যাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার উপজেলার মিকশিমিল গ্রামে। অভিযুক্ত জনি গাজী (৩০), যিনি স্থানীয় একটি পেট্রোল পাম্পের কর্মচারী, ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানিয়েছেন, পারিবারিক পারিবারিক মনোমালিন্যের জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে স্বামী জনি গাজী ঘর থেকে পেট্রোল সংগ্রহ করে স্ত্রীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বিথিকে উদ্ধার করেন।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে খোলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ডাক্তাররা তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ডাক্তাররা জানিয়েছেন, আগুনে বিথির শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছের আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দম্পতির একটি শিশুসন্তান রয়েছে। ঘটনার পর অভিযুক্ত জনি গাজী পালিয়ে গেছে। তার জন্য খোঁজা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo