1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

খুলনায় প্রতিবন্ধী যুবকের হত্যায় প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

খুলনার তেরখাদা উপজেলার প্রতিবন্ধী যুবক ইতুদুল ইসলাম (ওরফে ইতু) হত্যা মামলায় প্রধান আসামি মো. জামিল আহম্মেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার (৫ মে) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জিএম নাজমুস শাহাদাৎ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি জামিল আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে জামিলের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবক ইতুদুল ইসলামকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হয়েছে। মামলার সাক্ষ্য ও প্রমাণাদি পর্যালোচন করে বিচারক এই সিদ্ধান্ত নেন।

অপর তিন আসামি—জাকির হোসেন, আফরিন বেগম ও মো. আজিজুল শেখ—অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। রায়ের পর মামলার বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করলেও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়ার এই রায়ে মামলার একটি শেষপর্যায়ের নিষ্পত্তি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo