1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
২০২৭ সালের এসএসসি চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ফেসবুকে ছড়ানো ৫৫ ডিগ্রি সেলসিয়াসের পূর্বাভাস ভারতের, বাংলাদেশে তা সত্য নয় ঢাকা থেকে ৭ বিভাগীয় শহরের বাসভাড়া বেড়েছে — নতুন ভাড়া কত হয়েছে? ২০২৫ সালে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটিরও বেশি মানুষ বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় উচ্ছেদ করতে চাই: আইনমন্ত্রী জ্বালানি সমন্বয়ে ঢাকা থেকে ৭ বিভাগীয় শহরের বাসভাড়া কত বেড়েছে জ্বালানি দামের বাড়তি প্রভাব মূল্যস্ফীতিতে বড় থাকবে না: বাণিজ্যমন্ত্রী লোডশেডিংয়ে জনান্তর: সংসদে সরকারের আন্তরিক দুঃখপ্রকাশ গরু ব্যবসায় দ্বন্দ্বে ছাত্রদল নেতা খুন, যুবদল কর্মী রগ কেটে আহত নাট্যকর্মী তনু হত্যায় সাবেক সেনা হাফিজুরুর ডিএনএ নমুনা সংগ্রহ

বাগেরহাটের মল্লিকের বেড় থেকে ‘জাহিদুল গ্যাং’-এর জাহিদুল র‍্যাবের হাতে আটক

  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার একাধিক মামলায় নামজাদা মোঃ জাহিদুলকে র‍্যাব-৬ খুলনা টোল প্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত প্রায় পৌনে ৮টার দিকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুলের বিরুদ্ধে অন্তত তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি, ঘের দখল, চুরি, দস্যুতা, নারী নির্যাতন, মামলা ও হত্যা চেষ্টাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী নানা অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না বলে সূত্ররা জানান।

রামপাল থানার তদন্ত অফিসার সুব্রত বিশ্বাস খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন পলাতক এই আসামি মোঃ জাহিদুলকে র‍্যাব খুলনা টোল প্লাজা এলাকা থেকে আটক করে রামপাল থানায় হস্তান্তর করেছে। থানায় প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বাদিরা বলেন, দীর্ঘদিন ধরে আসামি পলাতক থাকায় তারা মানসিক ও সামাজিকভাবে চরম ভোগান্তির মুখে ছিলেন। তাদের দাবী, গ্রেপ্তারের ফলে ন্যায়বিচারের পথে অগ্রগতি হয়েছে এবং দ্রুত সুষ্ঠু বিচার চান তারা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই ব্যক্তি দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এখন দ্রুত সব পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। র‍্যাব ও পুলিশ ঘটনাস্থল ও মামলার বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo