বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরায় ভোমরা সীমান্ত পঠানোর উদ্দেশ্যে ২টি স্বর্ণের বার লুকিয়ে নিয়ে যাচ্ছিল এমন সন্দেহে এক নারী চোরচালানীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আলীপুর এলাকার বাঁকাল চেকপোস্ট সংলগ্ন স্থানে।
বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তাদের বক্তব্য অনুযায়ী উদ্ধারকৃত স্বর্ণের বার দুটি মোট ৯৬ গ্রাম ৪০ মিলিগ্রামের এবং এর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।
আটক নারীটির নাম মোছাঃ শিউলী আক্তার (২৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের মোঃ জুবায়ের হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা সীমান্তে স্বর্ণ পাচারের একটি চ্যানেলের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরায় বিজিবি ৩৩ ব্যাটালিয়ন একটি অভিযানিক দল বাঁকাল চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের খুলনা রোড মোড় থেকে ভোমরা সীমান্তের দিকে ইজিবাইকে যাচ্ছিলো এক ব্যক্তি; এ সময় আলীপুর (বাঁকাল চেকপোস্ট সংলগ্ন) এলাকায় তল্লাশী চালিয়ে বিজিবি নারী সৈনিকরা তার কাছ থেকে দুইটি স্বর্ণের বার উদ্ধার করে।
অভিযানটির সার্বিক দিক নির্দেশনা দেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, উদ্ধারকৃত স্বর্ণগুলো শুল্ক কর ফাঁকি করে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।