1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ফ্রান্সের নিকন উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম ‘আনসিন’ অফিসিয়াল সিলেকশন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’ ফ্রান্সের জনপ্রিয় নিকন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশন অর্জন করেছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬ হাজার চলচ্চিত্র জমা পড়ার মধ্যে প্রাথমিক ধাপে ‘আনসিন’ শীর্ষ ২ হাজার ৫১১টির শর্টলিস্টে নাম লেখায়। পরে যখন দর্শক ভোটের জন্য চলচ্চিত্রগুলো উন্মুক্ত করা হয়, তখন ব্যাপক সমর্থন পেয়ে ১ হাজার ১৫৮টি শর্টফিল্মের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এটি।

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘বিউটি’ বা সৌন্দর্য। সৈয়দ সাহিল তার ছবিতে প্রচলিত দৃশ্যমান সৌন্দর্যের বাইরে মানবিক আবেগ, নীরব অনুভূতি ও অদৃশ্য বাস্তবতাকে গুরুত্ব দিয়েছেন। নির্মাতার কথায়, ‘আনসিন’ এমন এক সৌন্দর্য খুঁজে বের করার চেষ্টা—যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়; যেগুলোকে আমরা প্রায়ই উপেক্ষা করি এবং যাদের প্রতি আমাদের নজর সাধারণত পড়ে না।

প্যারিসে নির্মিত এই চলচ্চিত্রটির সংলাপ পুরোপুরি ফরাসি হলেও আন্তর্জাতিক দর্শকদের জন্য ইংরেজি সাবটাইটেল যোগ করা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন সাবরিনা ইসলাম। এতে অভিনয় করেছেন ফরাসি শিল্পী জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে, এলিজাবেথ সেলেম এবং বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি।

জানা গেছে, বর্তমানে ‘আনসিন’ ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জমা দেওয়া হয়েছে। এসব মঞ্চে উপস্থিতি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য সিনেমার আন্তর্জাতিক স্বীকৃতি ও পরিচিতি বাড়াতে সাহায্য করবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo