1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি ও পাঁচ বিভাগের শিলাবৃষ্টির আভাস

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সারাদেশে সামান্য তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি রাজশাহী, ঢাকা সহ ৯টি জেলায় মাঝারি তাপপ্রবাহ চলমান রয়েছে। একইসাথে দেশের পাঁচটি বিভাগের ওপর দমকা হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মোঃ ওমর ফারুকের সই করা এই পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, প্রথম দিনে (মঙ্গলবার) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মধ্য থেকে উচ্চমাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনে পূর্বাভাসে উল্লেখ করা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বজ্রসহ ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসাথে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় ও চতুর্থ দিন (২৩ ও ২৪ এপ্রিল) পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৪ এপ্রিল থেকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।

অন্যদিকে পঞ্চম দিনে (২৫ এপ্রিল) বৃষ্টির পরিমাণ বেড়ে রাজশাহী বিভাগেও কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সামগ্রিকভাবে এই পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo