1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

সুইমিংপুলে অচেতন উদ্ধার, হাসপাতালে মারা গেলেন অভিনেত্রী নাদিয়া ফারেস

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ইউরোপীয় চলচ্চিত্র জগতে নীরবতা নেমে এসেছে—ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। ১৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে, প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় নাদিয়াকে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা কৃত্রিম কোমায় রাখেন, কিন্তু সব চিকিৎসা অনুযতেও হৃদযন্ত্র বন্ধ হয়ে তিনি মারা যান।

ফ্রান্সের প্রভাবশালী দৈনিক লে ফিগারো জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচয় পেয়েছিলেন নাদিয়া। ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমায় তার পরিচিতি বাড়ে এবং ‘মার্সেই’ সিরিজে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। হলিউডেও কাজ করেছেন তিনি।

তিনি ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্মগ্রহণ করেন এবং শৈশব কাটে ফ্রান্সের নিসে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে গিয়ে ১৯৯২ সালে চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয়।

ব্যক্তিগত জীবনে ২০০৯ সালে প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করার পর কিছুটা সময় অভিনয় থেকে বিরতি নেন। ২০১৬ সালে তিনি আবারই অভিনয়ে ফিরে আসেন এবং ২০২২ সালে ফ্রান্সে ফিরে আসেন।

তার মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীরা প্রয়াত নাদিয়ার স্মৃতিকে শ্রদ্ধায় স্মরণ করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo