1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
বাণিজ্যমন্ত্রী: জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্য বড়সড়ভাবে বাড়বে না মন্ত্রণালয়ে দুর্নীতি ২৪ ঘণ্টাও বরদাশত করব না: শিক্ষামন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকার গ্যাস উত্তোলনে কার্যকর পদক্ষেপ নেয়নি: তথ্যমন্ত্রী ব্যক্তিগত সফরে সরকারি সেবা নিলে খরচ নিজে পরিশোধ করতে হবে: মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশন উদ্বোধन করলেন মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন: ন্যায়বিচার এত দয়া নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার নৌপথে ৪২% ভাড়া বৃদ্ধির প্রস্তাব লঞ্চ মালিকদের পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সিটি ও আন্তঃজেলা বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ হতে পারে

এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স ১৮০ কোটি ডলার

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

এপ্রিলের প্রথম ১৮ দিনে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২৩ টাকা ধরে এটিকে স্থানীয় মুদ্রায় হিসাব করলে পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ হাজার ১৪০ কোটি টাকা, জানায় বাংলাদেশ ব্যাংক। এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ১৬.২ শতাংশ বেশি—রোববার নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য দিয়েছেন।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২ হাজার ৩৪৭ কোটি ৯০ লাখ ডলার। ফলে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২০.২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের কার্যকারিতা বৃদ্ধিই রেমিট্যান্স আয় বাড়াতে প্রধান ভূমিকা রেখেছে।

ব্যাংকটির মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরে প্রবাসী আয় ছিল— জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার; আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ডলার; সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার; অক্টোবর: ২৫৬ কোটি ২৪ লাখ ডলার; নভেম্বর: ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার; ডিসেম্বরে: ৩২২ কোটি ৩৬ লাখ ডলার; জানুয়ারি: ৩১৭ কোটি ১৬ লাখ ডলার; ফেব্রুয়ারি: ৩০২ কোটি ডলার; এবং মার্চ: ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, ব্যাংকিং ব্যবস্থার উন্নতি ও প্রণোদনা অব্যাহত থাকলে রেমিট্যান্স প্রবাহ আরও স্থিতিশীলভাবে বৃদ্ধি পাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo