1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

সাতক্ষীরায় মজুদ তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরায় জেলা প্রশাসকের নির্দেশনা উপেক্ষা করে মজুদ করা তেল বাড়তি দামে বিক্রি করার অভিযোগে শহরের ওই এক ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহেদ হোসেন এই অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের দৈনিক জ্বালানি প্রতিবেদনের তথ্য অনুযায়ী জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১,০১,৪৩২ লিটার ডিজেল, ৫৪,৪৮৫ লিটার পেট্রোল এবং ২২,৬৮৩ লিটার অকটেন মজুদ রয়েছে।

এর আগে সরকারিভাবে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা হওয়া পর্যন্ত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার জেলার ফিলিং স্টেশনগুলোর মজুদ থাকা তেল পূর্বের মূল্যে বিক্রির নির্দেশ দিয়েছিলেন। এছাড়া ডিপো থেকে নতুন সরবরাহ আনার পর সেগুলো নির্ধারিত বর্তমান দামে বিক্রির কথা বলা হয়।

তার পরও রোববার সকালে জেলার কয়েকটি স্টেশন নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু করলে ট্যাগ অফিসাররা বাধা দিতে গেলে কয়েকটি স্টেশনে বিক্রি ঘণ্টাখানেক স্থগিত রাখে মালিকরা। পরে তারা আবার বাড়তি দামে বিক্রি শুরু করলে জেলা প্রশাসন অভিযান শুরু করে।

শুরুতেই ভ্রাম্যমান আদালত শহরের ওই ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করে এবং তাদের সতর্ক করা হয়। সহকারী কমিশনার শাহেদ হোসেন জানান, মজুদকৃত তেল বাড়তি দামে বিক্রির অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জেলা ব্যাপী এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo