1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী

জুমার খুতবা চলাকালে মসজিদে লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজের খুতবা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়ায় আসলাম হোসেন (৫৬) নামে এক মুসল্লি মারা গেছেন।

ঘটনাটি শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে ঘটে। মৃত আসলাম শহরের নতুন বাবুপাড়া এলাকার সিংগি পুকুর মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি জীবিকা নির্বাহের জন্য শহরের বিভিন্ন স্থানে ঝালমুড়ি বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত থাকা অবস্থায় খতিবের বয়ান চলছিল। ওই সময়ে আসলাম হঠাৎ অসুস্থ বোধ করে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা মুসল্লিরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মনতাসিম বিল্লাহ বলেন, ‘‘জুমার বয়ান চলাকালীন এই দুঃখজনক ঘটনা ঘটেছে। মৃত্যু আমাদের জন্য অবশ্যম্ভাবী, কিন্তু পবিত্র দিনের আল্লাহর ঘরে ইবাদতের অবস্থায় মৃত্যুবরণ করা এক বিশেষ সৌভাগ্যের বিষয়।’’

খতিব আরও জানান, এশার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo