1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সংশোধন শেষে শিগগিরই চূড়ান্ত হবে সম্প্রচার নীতিমালা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সরকার শিগগিরই সংশোধন করে সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে। নীতিমালায় প্রধান বাধ্যবাধকতার মধ্যে বেসরকারি টেলিভিশনগুলোকে ডিজিটাইজেশনের আওতায় আনা একটি বড় অগ্রাধিকার হিসেবে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য সচিবের সঙ্গে টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকো ও ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াবের নেতাদের বৈঠকে সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনায় বসেন তারা।

বৈঠকের পর নেতারা জানান, নীতিমালার ভাষা আপডেট করা হবে এবং এতে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের ইতিহাসকে সংযোজিত করে তা আরও স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া বেসরকারি চ্যানেলগুলোর এক ধাপে পে-চ্যানেলে রূপান্তর এবং ডিজিটাইজেশনের মাধ্যমে কর্মপদ্ধতি নতুন করে বিনির্মাণ করার বিষয়ে সম্মতি হয়েছে।

ডিজিটাইজেশন কার্যকর হলে টেলিভিশনের ট্র্যাকিং ও ভিউয়ারশিপ (টিআরপি) স্বয়ংক্রিয়ভাবে নির্ভুলভাবে পরিমাপ করা যাবে, যার ফলে কনটেন্টের মান উন্নত হবে এবং দর্শকভিত্তিক প্রতিক্রিয়ার ফলে প্রতিযোগিতা বাড়বে। ফলে টেলিভিশনগুলো সরাসরি গ্রাহক থেকে সাবস্ক্রিপশন বা পে-পরিসেবার মাধ্যমে আয় করতে পারবে এবং সরকারের কর ও রাজস্ব আয়ের সুযোগও বৃদ্ধি পাবে।

নির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ভাবে ঘোষণা করা হয়নি; সংশোধন প্রক্রিয়া দ্রুত শেষ করে নীতিমালা দ্রুততার সঙ্গে চূড়ান্ত করা হবে বলে বৈঠকে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo