1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি: হরমুজ প্রণালির চেয়ে বড় বাধা আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার প্রধানমন্ত্রীর অভিযোগ: হামের টিকা না দেওয়া ছিল পূর্ববর্তী সরকারের অপরাধ প্রতিবন্ধী যুবককে মারধরের সালিসে চাচাকেও পিটিয়ে হত্যা: সংঘর্ষের জেরে উত্তেজনা বিদ্যুতের দাম না বাড়ানো জনগণের দায়বদ্ধতা: অর্থ উপদেষ্টা রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোব, পিএস জনি নন্দী পুলিশ হেফাজতে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম জুমার খুতবা চলাকালে মসজিদে লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি নন্দী পুলিশ হেফাজতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে, কিছু এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

LG এশিয়ার বাজারে উদ্ভাবনী হোম সলিউশন ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল তুলে ধরল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বিশ্বখ্যাত ইলেকট্রনিকস ব্র্যান্ড LG Electronics (LG) কোরিয়ার বুসানে ৭–১০ এপ্রিল আয়োজিত InnoFest 2026 APAC সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য তাদের সর্বশেষ হোম অ্যাপ্লায়েন্স উদ্ভাবন ও ভবিষ্যৎ কৌশল উন্মোচন করেছে। এশিয়ার প্রায় ২০টি দেশ থেকে ২০০-এর বেশী ব্যবসায়িক পার্টনার এবং মিডিয়া প্রতিনিধি অংশগ্রহণ করে এই ইভেন্টকে LG-এর ২০২৬ InnoFest সিরিজের সমাপ্তি হিসেবে গুরুত্ব দিয়েছে।

“Innovation, Forward Together” থিমের আলোকে প্রদর্শনীতে LG দেখায় কিভাবে স্থানীয় জীবনযাপনের প্রয়োজন, ঘরসংকুলান ও ব্যবহারিক চাহিদাকে কেন্দ্র করে প্রযুক্তিনির্ভর, টেকসই হোম সলিউশন তৈরি করা হচ্ছে। সাধারণ সাংস্কৃতিক রীতিনীতি এবং K-Tech উদ্ভাবন মিলিয়ে কোম্পানিটি এশিয়ার প্রতিটি বাজারে বাস্তবজীবনে কার্যকর সমাধান প্রদানে মনোযোগ দিয়েছে।

শক্তিশালী পোশাক পরিচর্যা সমাধান

LG তাদের লন্ড্রি পোর্টফোলিয়োকে শক্তিশালী করছে নতুন WashTower™ সিরিজ দিয়ে, যা এশিয়ান ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্টের সীমিত জায়গার দাবি মাথায় রেখে বানানো। নতুন লাইনআপে ২৫ ইঞ্চি মডেলকে যোগ করা হয়েছে, পাশাপাশি ২৪ ও ২৭ ইঞ্চি সংস্করণও আছে—যা ঘনবসতিপূর্ণ বাজারগুলোর জন্য বিশেষভাবে উপযোগী।

নতুন টপ-লোড ওয়াশারে AI Direct Drive™ (AI DD™) প্রযুক্তি রয়েছে, যা কাপড়ের ধরনের সঙ্গে ময়লার মাত্রা বিবেচনা করে ধোয়ার গতিবিধি স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নেয়। TurboWash™ 3D প্রযুক্তির ফলে সম্পূর্ণ ওয়াশ সাইকেল ৩০ মিনিটের কমে শেষ করা যায় এবং স্বয়ংক্রিয় ডিটারজেন্ট ডিসপেনসার প্রতিটি লোডের জন্য সঠিক পরিমাণ নির্ধারণ করে ঐতিহ্যগত অপচয় কমায়।

এছাড়া LG WashCombo™ একক ইউনিটে ধোয়া ও শুকানোর সুবিধা দেয়, আর Inverter HeatPump™ প্রযুক্তি বিদ্যুতের চাহিদা কমিয়ে সাশ্রয় নিশ্চিত করে—যা বিদ্যুৎ ব্যয়ে সংবেদনশীল বাংলাদেশের মতো বাজারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

স্মার্ট ও কমপ্যাক্ট কিচেন সমাধান

এশিয়ান পরিবারের রান্নাঘরের বাস্তবতা বিবেচনায় রেখে LG নতুন প্রজন্মের রেফ্রিজারেটর উন্মোচন করেছে। Fit & Max ডিজাইনে থাকা Zero Clearance Hinge দেয়ালের সংগে ফাঁক ছাড়াই বিল্ট-ইন লুক দেয় এবং স্টোরেজ ক্ষমতা সর্বোচ্চ করে তোলে।

LG-এর উন্নত Ice Solution চার ধরনের বরফ তৈরি করতে পারে—Craft Ice™, Cubed, Crushed ও Mini Craft—যা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি অতিথি আপ্যায়নে কার্যকর।

ডিশওয়াশার সেগমেন্টে LG এক ঘণ্টার Wash & Dry সাইকেল, QuadWash™ Pro এবং Dynamic Heat Dry+ প্রযুক্তি তুলে ধরেছে, যা দ্রুত ও স্বাস্থ্যসম্মতভাবে বাসনপত্র পরিস্কার করে। উল্লেখ্য, LG-এর গুরুত্বপূর্ণ বেশ কিছু মডেলে A গ্রেড এনার্জি এফিসিয়েন্সি অর্জিত হয়েছে।

AI চালিত স্মার্ট হোম অভিজ্ঞতা

প্রদর্শনীতে LG তাদের AI Home Vision প্রদর্শন করেছে, যেখানে ThinQ ON™ AI Home Hub-এর মাধ্যমে বিভিন্ন স্মার্ট অ্যাপ্লায়েন্স ও IoT ডিভাইস একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলো আরও সহজ ও স্বয়ংক্রিয় করে তোলে। এই প্ল্যাটফর্ম ধাপে ধাপে এশিয়ার বিভিন্ন বাজারে চালু করা হবে।

LG Subscribe: সাবস্ক্রিপশন ভিত্তিক বৃদ্ধি কৌশল

এশিয়ায় দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশলের অংশ হিসেবে LG তাদের LG Subscribe সাবস্ক্রিপশন সার্ভিস সম্প্রসারণ করছে। এই সেবায় গ্রাহকরা কিস্তিতে পণ্যভোগের সুবিধা মিলবে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ সুবিধাও পাওয়া যাবে—যা বাংলাদেশের মতো বাজারে ভবিষ্যতে ব্যাপক সম্ভাবনা রাখে।

কোম্পানির বক্তব্য

LG Electronics Asia Pacific-এর আঞ্চলিক সিইও জেসুং কিম বলেন, “এশিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ও দ্রুতবর্ধনশীল বাজার। InnoFest 2026 আমাদের পার্টনারদের সঙ্গে ভবিষ্যৎ ভিশন ও প্রযুক্তিগত অগ্রগতি ভাগ করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা স্থানীয় জীবনধারা বিবেচনায় রেখে AI চালিত হোম সল্যুশন এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

LG Home Appliance Solution Company সম্পর্কে

LG Home Appliance Solution Company (HS) হোম অ্যাপ্লায়েন্স ও AI-চালিত স্মার্ট হোম সলিউশনে বিশ্বব্যাপী একটি প্রধান প্রতিষ্ঠান। কোম্পানিটি উদ্ভাবনী কোর প্রযুক্তি, শক্তি সাশ্রয়ী ডিজাইন ও টেকসই সমাধানের মাধ্যমে গ্রাহকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.LG.com/global/newsroom

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo