1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী

ছেঁড়া-ফাটা নোট বদল না হলে ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ব্যাংক ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ ও বিনিময় বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে জানিয়েছে, নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, জনজীবনে নগদ লেনদেন স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তফসিলি ব্যাংকের সব শাখায় নিয়ম অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করে তার বিপরীতে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করতে হবে। আগে থেকেই এই নির্দেশনা থাকলেও বাজারে এ ধরনের নোটের প্রচলন এখনো বেশি থাকায় সমস্যা সৃষ্টি হচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক অভিমত জানিয়েছে।

ব্যাংকগুলোকে ‘ক্লিন নোট পলিসি’ বা পরিষ্কার নোট নীতি বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষভাবে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট নিয়মিতভাবে গ্রহণ এবং নির্ধারিত কাউন্টারের মাধ্যমে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গ্রাহক যাতে ব্যবহারযোগ্য নোট পায়, তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, কোনো শাখা যদি এসব সেবা দিতে অনীহা দেখায় বা গাফিলতি করে, তাহলে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। নির্দেশনাটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo