1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ব্যাংক ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ ও বিনিময় বাধ্যতামূলক করেছে। রোববার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে সব তফসিলি ব্যাংকের শাখাকে এসব নোট নিয়ম অনুযায়ী গ্রহণ করে নতুন বা পুনরায় প্রচলনযোগ্য নোট দিয়ে বিনিময় করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগে থেকেই এ ধরণের নির্দেশনা থাকলেও বাজারে এখনো ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের উপস্থিতি বেশি থাকায় সাধারণ মানুষের লেনদেনে ভোগান্তি করছে। তাই ‘ক্লিন নোট পলিসি’ কার্যকর করার ক্ষেত্রে ব্যাংকগুলোর আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষত ৫, ১০, ২০ ও ৫০ টাকার ছোট নোটগুলো নিয়মিতভাবে গ্রহণ ও নির্ধারিত কাউন্টারে বিনিময়ের ওপর জোর দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকদের এসব নোটের পরিবর্তে ব্যবহারযোগ্য বা নতুন নোট দেওয়া হবে এবং এ প্রক্রিয়ায় কোনও অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে বলেছেন, কোনো ব্যাংক শাখা যদি এই সেবা দিতে অনীহা প্রদর্শন করে বা গাফিলতি দেখায়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনাটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সব ব্যাংককে গ্রাহকসেবা নিশ্চিত করার অনুরোধ করেছে, যাতে নগদ লেনদেন স্বচ্ছ ও ঝক্কিমুক্তভাবে চালু থাকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo