1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ফের মাইন বিস্ফোরণ: পাঁচ দিনে দুই রোহিঙ্গা যুবক পা হারালেন বাংলাদেশে পেপ্যাল চালু করতে কমিটি গঠন: প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ ডাকসু নেতার ১২ মাসের নাম বলতে গিয়ে বিভ্রান্তি বঙ্গবন্ধুর হাতে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের ব্যবস্থা: প্রধানমন্ত্রী প্রথম ধাপে শুরু হলো ‘কৃষক কার্ড’ বিতরণের ঘোষণা: কীভাবে পাবেন এবং আবেদন করবেন বিস্তারিত তারেক রহমান: ‘জুলাই সনদ’ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু — কে পাবেন, কীভাবে আবেদন করবেন শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছেঁড়া-ফাটা নোট বদল বাধ্যতামক, না মানলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ময়লা ও ত্রুটিগ্রস্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এসব নোট গ্রহণ ও বিনিময় বাধ্যতামক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করে এবং নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে সব তফসিলি ব্যাংকের শাখা নিয়ম অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করে তা বদল করে দিতে বাধ্য থাকবে। বদলের সময় গ্রাহকদের নতুন বা পুনঃপ্রচলনযোগ্য ব্যবহারযোগ্য নোট সরবরাহ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, পূর্বে এই নিয়ে নির্দেশনা থাকলেও বাজারে এসব নোটের আধিক্য এখনো দেখা যায় এবং তা সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে বিরূপ প্রভাব ফেলছে। সমস্যার সমাধানে ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নে ব্যাংকগুলোর আরও সক্রিয়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা।

বিশেষ করে ছোট মূল্যমানের নোট—৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট—নিয়মিতভাবে গ্রহণ করে নির্ধারিত কাউন্টারের মাধ্যমে বদল করে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। গ্রাহক এসব নোট জমা দিলেই ব্যবসায়িক শাখাকে ব্যবহারযোগ্য নোট প্রদান করতে হবে।

বাংলাদেশ ব্যাংক সতর্ক করে বলেছে, কোনো শাখা যদি এই সেবা দিতে অনীহা প্রকাশ করে বা গাফিলতি দেখায়, তবে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক ঘটনাগুলো গুরুত্ব সহকারে দেখছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে জনস্বার্থে এই নীতি বাস্তবায়ন নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo