1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

যুক্তরাষ্ট্রের ওপর আমাদের বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ: বাঘের ঘালিবাফ

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যর্থতা নিয়ে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছেন। রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “আমাদের প্রয়োজনীয় মনোভাব ও সদিচ্ছা আছে। কিন্তু আগের দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকে মার্কিনিদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই।”

ঘালিবাফ আরও বলেছেন, “মার্কিনিরা এই পর্বের আলোচনায় ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।” তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন, “আমাদের ভাতৃপ্রতীম দেশ পাকিস্তানের ওপর আমরা কৃতজ্ঞ — এই আলোচনার ব্যবস্থা করার জন্য; আমি পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার সন্ধ্যায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আলোচনা করে। দীর্ঘ সময় আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। দুই পক্ষের মধ্যে বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি রয়েছে।

ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে যুক্তরাষ্ট্র আলোচনায় অতিরিক্ত দাবি-দাওয়া করেছে, যা তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়; ফলে চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স; তিনি ও তার প্রতিনিধি দল বৈঠকের পর নিজ দেশে ফিরে গেছেন।

সূত্র: আলজাজিরা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo