1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: হরমুজ প্রণালিতে কোনও বাংলাদেশি জাহাজ আটকে থাকবে না প্রাথমিক পর্যায়ে ১১ উপজেলার ২২,০৬৫ কৃষককে কৃষক কার্ড প্রদান হবে: কৃষিমন্ত্রী দুপুরে জামিন, সন্ধ্যায় কাশিমপুর থেকে মুক্তি পেলেন শিরীন শারমিন প্রথম পর্যায়ে ১০ জেলার ১১টি উপজেলার ২২,০৬৫ কৃষক পাবেন কৃষক কার্ড: কৃষিমন্ত্রী জয় ও পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৬ এপ্রিল নির্ধারণ মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার চেষ্টা জোরদার করছে সরকার: মাহদী আমিন শুধুমাত্র করোনার বিরুদ্ধে নয়, হাম ও রুবেলার বিরুদ্ধে সরকারের দৃঢ় অঙ্গীকার সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণের আশ্বাস দিয়েছে: তারেক রহমান স্কুলছাত্রী গণধর্ষণের অভিযোগ, বিদ্যালয়ের দপ্তরি গ্রেফতার দূরপাল্লার ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই পরিষেবা

দূরপাল্লার ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই পরিষেবা

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সরকার পর্যটন উন্নয়নে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে দেশের সব বিমানবন্দর এবং দূরপাল্লার ট্রেনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনাটি বাস্তবায়ন শুরুর পথে রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, দেশের মানুষের দোরগোড়ায় আধুনিক ও দ্রুত ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে, বর্তমানে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। এর মধ্যে দু’টি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করছে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও বিনামূল্যে ওয়াইফাই চালু করা হচ্ছে।তিনি জানান, দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনসহ দূরপাল্লার ট্রেনগুলোর জন্য পর্যায়ক্রমে এই ফ্রি ওয়াইফাই সেবা চালুর কাজ শুরু হয়েছে। একই সাথে পর্যটন কেন্দ্রগুলোকে এই সুবিধার আওতায় আনার প্রক্রিয়া চলছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে, পর্যটকদের সাথে ব্যবসায়ী ও শহরের বাসিন্দারা সৌজন্যমূলক আচরণ করলে এই উদ্যোগে সফলতা আসবে।সমুদ্র তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা জোরদার করতেও গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ও জেলেদের নিরাপত্তার জন্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সুবিধা দ্রুত চালু করতে হবে। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ ও জরুরি যোগাযোগ সহজ হবে। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।সভায় প্রযুক্তি শিক্ষার প্রসারে গুরুত্ব জোরদার করে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে ইন্টারনেটের বিস্তার, ফ্রিল্যান্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিখানোর জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যাতে দক্ষ জনবল তৈরি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo