1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

খুলনায় ট্যাংকলরি থেকে অকটেন চুরির চেষ্টা, ৫ জন আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

খুলনায় পদ্মা ডিপো থেকে অকটেন চুরির চেষ্টা চলাকালে পাঁচজনকে আটক করেছে এনএসআই খুলনা মেট্রো।

এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে খালিশপুর থানাধীন পদ্মা ডিপো এলাকায় ট্যাংক লরি থেকে ১০ লিটার অকটেনসহ তাদের হাতেনাতে ধরে ফেলেন কর্মকর্তারা।

আটকদের মধ্যে ছিলেন মাগুড়ার ট্যাংকলরি চালক ইমরান ও হেল্পার সম্রাট, মিন্টি, রানা ও বিল্লাল। সংশ্লিষ্ট ট্যাংক লরিটির নাম্বার ছিল খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদেরকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ধারা ২০(১) অনুযায়ী দণ্ডিত করে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে চুরি করা ওই তেল জব্দ করা হয়েছে।

এনএসআই সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo